বি এন পি’র ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক
দল সারাদেশে প্রান্তিক কৃষক কৃষাণিদের মধ্যে মৌসুমী শাক সবজি ও অন্যান্য
সশ্য বীজ বিতরণ কর্মসূচী পালন করছে।এরই অংশ হিসাবে জননেতা জনাব ওয়াদুদ
ভুইয়ার প্রচেষ্টায় কৃষক দল কেন্দ্রীয় সংসদের কাছ থেকে খাগড়াছড়ি জেলা কৃষক
দলের জন্য সংগৃহীত বীজ জেলার ৯ টি উপজেলা ও তিনটি পৌর কৃষকদলের মাধ্যে ১২
প্রজাতির মৌসুমী সবজির বীজ বিতরণ কর্মসুচী খাগড়াছড়ি জেলা কৃষক দলের
উদ্যোগে উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার(২৫সেপ্টেম্বর)সকালে শহরের মিলøাত চত্বর এলাকায় জেলা কৃষক দলের
নেতৃবৃন্দের হাতে মৌসুমী সবজির বীজ তুলে দেন প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা
বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু।
এসময় জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়–য়া,সাধারণ সম্পাদক নীল পদ চাকমা
ও সাংগঠনিক সম্পাদক মো: হান্নান সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত
ছিলেন।









