১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : মার্চ ২৪ ২০২০, ১৮:৪৪ | 897 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা ছয় মাসের জন্য স্থগিত করে তাকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সময়ে তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন। তার বয়স বিবেচনায় মানবিক কারণে সরকার সদয় হয়ে সাজা স্থগিত করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী বলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার ১ উপধারা মোতাবেক দুই শর্তে তার সাজা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। তাকে মুক্তি দেয়ার বিষয়ে এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। মুক্তি পেলে তিনি বিদেশে যেতে পারবেন না। চিকিৎসার জন্য শুধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যেতে পারবেন।

বয়স ও অসুস্থতার কারণে তাকে মুক্তি দিতে পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল। এই আবেদনে সাড়া দিয়ে সরকার মুক্তির সিদ্ধান্ত নিয়েছে। ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। প্রথমে নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগারে থাকলে পরে চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালে রাখা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। খালেদা জিয়ার সঙ্গে সর্বশেষ সাক্ষাতের পর তার পরিবারের সদস্যরা দাবি করেন তিনি গুরুতর অসুস্থ। সূত্র-মানবজমিন 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET