২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




খালেদা জিয়ার জামিনের বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করবেন সিনিয়র আইনজীবীরা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ১৩ ২০১৯, ০৩:১৭ | 862 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন আপিল বিভাগে খারিজের বিষয়ে পরবর্তী করণীয় সিনিয়র আইনজীবীরা ঠিক করবেন বলে জানিয়েছেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, এখন আদালত যে আদেশ দিয়েছেন সেখানে কোনো রিজন (কারণ) উল্লেখ করা হয়নি। দেখবো, কী কারণে আমাদের আবেদন খারিজ করা হয়েছে। সে বিষয় দেখে আমাদের একটা সিনিয়র আইনজীবী প্যানেল আছে, ওই প্যানেলের আইনজীবীরা বসে  পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।

জয়নুল আবেদীন বলেন, একটি রাজনৈতিক মামলায় খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে। তিনি খুবই অসুস্থ। তার অ্যাডভান্স চিকিৎসা দরকার। মানবিক কারণে আমরা আদালতে তার জামিন চেয়েছিলাম। সরকারের রোষাণলের কারণে সর্বোচ্চ আদালতে জামিন পেলাম না। কি কারণে জামিন আবেদন খারিজ হয়েছে তা দেখে এবং সিনিয়রদের সাথে কথা বলে আমরা পরবর্তী করণীয় ঠিক করব।

তিনি অভিযোগ করেন, সরকার চাচ্ছে তার মৃত্যু পর্যন্ত তাকে জেলে আটকে রাখতে।

এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব ফজলুর রহমানসহ বিএনপি সমর্থক আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চ খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET