৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • খালেদা জিয়ার রায়ে কুড়িগ্রামে ছাত্রলীগের আনন্দ মিছিল বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মীসহ গ্রেফতার-৫০




খালেদা জিয়ার রায়ে কুড়িগ্রামে ছাত্রলীগের আনন্দ মিছিল বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মীসহ গ্রেফতার-৫০

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৮ ২০১৮, ১৭:৫৬ | 774 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুড়িগ্রাম থেকে, রাশিদুল ইসলাম ঃ
কুড়িগ্রামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে টান টান উত্তেজনা বিরাজ করছে। উদ্বেগ আর উৎকন্ঠার সময় পার করছে জনসাধারণ। অপরদিকে, খালেদা জিয়ার রায়ে ৫ বছরের জেল হওয়ার খবর কুড়িগ্রামে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অবস্থান নেয়া ছাত্রলীগ কর্মীরা রায় ঘোষণার সাথে সাথে আনন্দ উল্লাস করে। পরে একটি আনন্দ মিছিল শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে করে। এতে বক্তব্য রাখেন-জেলা ছাত্রলীগের সভাপতি ওয়াহেদ্দুনবী সাগর, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিব প্রমূখ।
অন্যদিকে বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে নাশকতার অভিযোগে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মীসহ ৫০জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী ও ১৫ জন বিএনপি’র নেতাকর্মী এবং বাকি ৩১জন বিভিন্ন মামলার আসামী।
এদিকে রায়কে ঘিরে বিপুল সংখ্যক আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী শহরের বিভিন্ন পয়েন্টে সকাল থেকে অবস্থান নিয়েছে। সকাল থেকে শহরের রাস্তায় টহল অব্যাহত রাখে পুলিশ, র‌্যাবসহ বিজিবি। শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। রাস্তায় কমে গেছে যান বাহনের সংখ্যাও। তবে কোথাও বিএনপি’র কোন কর্মকান্ড চোখে পড়েনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET