, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • খুলনা বিভাগে ৫৯ থানার মধ্যে পুলিশের প্রথম নারী ওসি কুষ্টিয়ার মেয়ে রোকসানা খাতুন




খুলনা বিভাগে ৫৯ থানার মধ্যে পুলিশের প্রথম নারী ওসি কুষ্টিয়ার মেয়ে রোকসানা খাতুন

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৮ ২০২০, ১৩:১০ | 1138 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

  খুলনা বিভাগে প্রথম নারী ওসি হিসেবে শুক্রবার রোকসানা খাতুন নড়াইলের নড়াগাতি থানায় যোগদান করেছেন।
কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার উত্তর কয়ার বাসিন্দা রোকসানা খাতুন ব্যক্তিজীবনে এক ছেলে ও এক মেয়ের জননী। তার স্বামী সরকারি চাকরি করেন।

জানা গেছে, ২০০৪ সালে রোকসানা খাতুন এসআই (উপ-পরিদর্শক) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। প্রশিক্ষণ শেষে তিনি পাবনার ঈশ্বরদী থানায় যোগ দেন। এরপর বগুড়া, মাগুরা, খুলনা ও যশোরের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি যশোরে কোর্ট ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

পরে গতকাল ওসি হিসেবে নড়াইলে যোগ দেন। এর মধ্যে তিনি এক বছরের মত কঙ্গোতে শান্তি মিশনে দায়িত্ব পালন করেছেন।

খুলনা বিভাগের ৫৯ থানার মধ্যে প্রথম নারী ওসি হিসেবে যোগদান করে রোকসানা খাতুন বলেন, সব পেশায় পুরুষের পাশাপাশি নারীরা ব্যাপক ভূমিকা রাখছেন। তিনিও নড়াগাতির ৬টি ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, মাদককে চিরতরে শেষ করতে বদ্ধপরিকর। নারী হিসেবে পুলিশের ওসি চাকরিটা অত্যন্ত চ্যালেঞ্জ হলেও তিনি এ চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।

নড়াইলের পুলিশ সুপার জসীম উদ্দিন ওসি হিসেবে রোকসানা খাতুনের যোগদানের কথা নিশ্চিত করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET