, , ,

শিরোনামঃ-




গভীর গজারি বনে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২০ ২০২৩, ১৪:৫৮ | 1068 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে গভীর গজারি বনের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ আগস্ট) বেলা ১১টায় উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের কাপাসিয়া-শ্রীপুর সড়কের পাশে নবরছুট এলাকার গভীর গজারী বনের ভেতর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া স্থানীয়রা।

তাৎক্ষণিক ভাবে নিহতের নাম পরিচয় নিশ্চিত করতে পারেননি পুলিশ।

গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান শাহিন জানান, যেখানে মরদেহ পাওয়া গিয়েছে সেই জায়গাটি নির্জন। আশপাশে গজারি বন আর কৃষকের ধান ক্ষেত ছাড়া কিছুই নেই। রোববার সকালে স্থানীয় কৃষক ধান ক্ষেতে কাজ করতে গেলে গজারি বনের ভেতর মরদেহ দেখতে পেয়ে আমাকে জানায়। তাৎক্ষণিকভাবে  বিষয়টি আমি শ্রীপুর থানা পুলিশে অবহিত করি। ঘটনা পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে এসেছে পৌঁছেছে।

কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন জানান, স্থানীয় চেয়ারম্যানের দেয়া তথ্য মতে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। যুবকের মাথায় ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারণে কারা এ হত্যাকান্ডটি ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। নিহতের পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডি পুলিশ কাজ করছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET