, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • গাইবান্ধায় বাসদের বিক্ষোভ মিছিল সমাবেশ ও স্মারকলিপি প্রদান




গাইবান্ধায় বাসদের বিক্ষোভ মিছিল সমাবেশ ও স্মারকলিপি প্রদান

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৬ ২০২০, ১৯:৪৬ | 883 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাস মোকাবিলায় আতঙ্ক ছড়ানো বন্ধ-জরুরী রাষ্ট্রীয় কার্যকর উদ্যোগ গ্রহণ করাসহ গাইবান্ধা আধুনিক হাসপাতালে পর্যাপ্ত আয়োজন নিশ্চিত করণ, সকল অব্যবস্থাপনা দুর এবং বালুয়া হাসপাতাল সচল করার দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে গাইবান্ধা বাসদ মার্কসবাদী জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয় চত্ত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, সদস্য প্রভাষক গোলাম সাদেক লেবু, প্রভাষক কাজী আবু রাহেন শফিউল্লাহ খোকন, নিলুফার ইয়াসমিন শিল্পী, কৃষক ফ্রন্টের সদর উপজেলার সাধারন সম্পাদক মাহবুবুর রহমান খোক প্রমুখ।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে গোটা বিশ্বে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। আক্রান্ত দেশ ও মানুষের সংখ্যা প্রতিনিয়িত বাড়ছে। মৃত্যুর সংখ্যা ভয়াবহ রুপ নিচ্ছে। চারিদিকে মারাত্মক আতংক ছড়ানো হচ্ছে। দিশেহারা অবস্থা মানুষদের। বক্তারা বলেন, আমাদের দেশেও দুর্যোগ মোকাবেলার ঢাকঢোল বাজানো হলেও অতীতের ডেঙ্গু দমনে সরকারী ব্যর্থতার অভিজ্ঞতা আমাদের আতংকিত করে। আমরা চাই রাষ্ট্রীয় কার্যকর উদ্যোগের গ্রহণ করা।
বক্তারা বলেন, গাইবান্ধায় আধুনিক হাসপাতালে পর্যাপ্ত আয়োজন নিশ্চিত করতে হবে। দূর্ণীতি, অপরিচ্ছন্নতাসহ হাসপাতালের সকল অব্যবস্থাপনা দুর করে ইউনিয়নে ইউনিয়নে স্বাস্থ্য কেন্দ্র গুলোতে এম. বিবিএস ডাক্তার নিয়োগ দেয়ারও দাবি জানান।
বক্তারা আরো বলেন, সদর থানায় বালুয়া হাসপাতালকে পুর্নাঙ্গ হাসপাতালে রূপান্তর করতে হবে। জনসচেতনতা তৈরিতে স্বাস্থ্য বিভাগের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণসহ করোনা ভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের জোর দাবী জানান বক্তারা। সমাবেশ শেষে সিভিল সার্জনের বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET