, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গাইবান্ধায় ভূমিহীনদের বাসগৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক




গাইবান্ধায় ভূমিহীনদের বাসগৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৪ ২০২১, ২০:৫২ | 880 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এ বছরই ভূমিহীন-গৃহহীন পরিবার পাকা ঘর পাচ্ছে। মুজিববর্ষ উপলক্ষে ‘গৃহহীনদের গৃহদান’ প্রকল্পের আওতায় গাইবান্ধায় ‘ক’ শ্রেণীর ভূমিহীনদের বাসগৃহ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এ্যাসোসিয়েশন গাইবান্ধা জেলা শাখার অর্থায়নে এবং সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে রোববার (১৪ মার্চ) উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার রঘুনাথপুর গ্রামে এসব ভূমিহীন ও গৃহহীন পরিবারের বাসগৃহের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রাফিউল আলম, সহকারী কমিশনার (ভূমি) নাহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান ও বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম ঝন্টু, স্থানীয় বিশিষ্টজনরাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় বল্লমঝাড় ইউনিয়নের খামার রঘুনাথপুর গ্রামে ১ লাখ ৯১ হাজার টাকা ব্যয়ে ভূমিহীন একটি পরিবারকে পুর্ণবাসন করা হচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET