, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গাইবান্ধায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৬৭তম জন্মদিন পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত




গাইবান্ধায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৬৭তম জন্মদিন পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০২ ২০২১, ১৮:২৭ | 835 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৬৭তম জন্মদিন পালন উপলক্ষে এক প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ আগস্ট) সকালে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক মো. আবদুল মতিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু খায়ের, জেলা তথ্য অফিসার মো. মাহফুজার রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস জাহান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মোছা. মাহমুদা বেগম পারুল, জেলা জাসদের সভাপতি মো. গোলাম মারুফ মোনাসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় পৌর পার্কে বিজয়স্তম্ভে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেন। এছাড়াও সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা, বাদ জোহর বিভিন্ন মসজিদে দো’আ মাহফিল ও মন্দির এবং গির্জায় সুবিধা মতো সময়ে প্রার্থনা অনুষ্ঠিত হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET