, , ,

শিরোনামঃ-




গাইবান্ধায় সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৫ ২০২১, ২১:০০ | 849 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধা জেলা রোভারের আয়োজনে দিনব্যাপী জেলা সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) স্থানীয় আসাদুজ্জামান গালর্স হাইস্কুুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। এরআগে সকালে ওয়ার্কশপের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান।
জেলা রোভার কমিশনার অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা রোভার সম্পাদক সহকারী অধ্যাপক ধীরেশ চক্রবর্ত্তী উজ্জল এএলটি, আসাদুজ্জামান গালর্স হাইস্কুুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইদ্রিস আলী, জেলা রোভার সহকারি কমিশনার কাজী আবু রাহেন শফিউল্যাহ, প্রভাষক আতাউর রহমান, শামীম আরা বেগম, যুগ্ম সম্পাদক মাসুদার রহমান মুকুল, উম্মে হানী, রুহুল আমিন, শিরিন আরা শেফা, সাজেদুল হক, মারুফুল হক প্রমুখ। এতে জেলার ৪১টি প্রতিষ্ঠানের সিনিয়র রোভারমেটরা অংশ নেয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET