, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গাইবান্ধায় ৪ লেন সড়ক নির্মান কাজে জমি অধিগ্রহনের অর্থ না পাওয়ায় জেলা প্রশাসকের মাধ্যমে জমির মালিক ও ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান




গাইবান্ধায় ৪ লেন সড়ক নির্মান কাজে জমি অধিগ্রহনের অর্থ না পাওয়ায় জেলা প্রশাসকের মাধ্যমে জমির মালিক ও ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ৩১ ২০২০, ১৮:১৩ | 839 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধায় ৪ লেন সড়ক নির্মান কাজে জমি অধিগ্রহনের অর্থ না পাওয়ায় জমির মালিক ও ব্যবসায়ীরা বৃহস্পতিবার জেলা প্রশাসকের মো. আবদুল মতিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেছে। এসময় ব্যবসায়ী ও স্থানীয় অধিবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন, জিয়াউর রহমান নওশা, আজিজুল ইসলাম মন্ডল, শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম লিপন, ফুলমিয়া, জাহাঙ্গীর আলম, শামীম রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। স্বারক লিপিতে উল্লেখ করা হয়, গাইবান্ধা মহুকুমা শহরে যাতায়াত এবং পৌর এলাকায় প্রবেশের জন্য বর্তমান বাস টার্মিনাল থেকে ডিবি রোড হিসেবে পরিচিত। অপ্রশস্ত রাস্তাটি ৪ লেন উন্নতি করণে ২০১৯ সালে পুলিশ সুপারের কার্যালয়ের সামন থেকে রেল গেট হয়ে পুরাতন বাজার পর্যন্ত সড়ক নির্মান কাজ করার উদ্যোগ নেয়া হয়। কিন্তু গোবিন্দপুর মৌজার বাস টার্মিনাল থেকে ১নং রেল গেট পর্যন্ত রাস্তার উভয় পাশের্^র জমি অধিগ্রহন ও জমির মালিকদের ক্ষতিপুরুনের টাকা না দিয়ে সড়ক বিভাগ বসতবাড়ী ও ব্যাবসা প্রতিষ্ঠানে ‘লাল ক্রস’ চিহ্ন দেয়। এনিয়ে বসবাসকারী অধিবাসী ও ব্যবসায়ীদের মাঝে চরম উত্তেজনা ও আতংক বিরাজ করছে।
উল্লেখ; ইতিপূর্বে ১৯৬৩ থেকে ১৯৬৫ সালের মধ্যে ডিবি রোডটি প্রশস্ত করণের জন্য সরকার উদ্যোগ গ্রহণ করে। গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ধানঘড়া ও নারায়নপুর মৌজার পূর্ব সীমানা থেকে গোবিন্দপুর মৌজার রাস্তা সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের প্রস্তাব গ্রহণ করে। সেই প্রস্তাব মোতাবেক তৎকালীন সময়ে রংপুর জেলা পরিষদ ও সড়ক বিভাগ সড়ক উন্নয়ন ও সড়ক সম্প্রকারনের কাজ চুড়ান্ত করে। তৎকালীন সময়ে স্থানীয় সরকার বিভাগের পৌর এলাকায় জমি অধিগ্রহনের জন্য বিধি মালা না থাকায় জমি অধিগ্রহনের কাজে জটিলতা দেখা দেয়। গাইবান্ধা-পলাশবাড়ী (ডিবি) রোড গোবিন্দপুর মোজার পৌর সভার অংশে জমি অধিগ্রহনের প্রস্তাব থেমে যায় এবং স্থগিত হয়। যার ফলে জমি অধিগ্রহন হয়নি এবং রাস্তার উভয় পার্শেও কোন জমির মালিকগনের মধ্যে সরকারের বরাদ্দকৃত অর্থ বন্ঠন হয়নি এবং কোন জমির মালিক কেউ ওই টাকা গ্রহন করেননি।
উল্লেখিত সমস্যা নিরসন না করেই স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধায়নে সড়ক জনপদ বিভাগ লাল ক্রস চিহ্ন দিয়ে যথারীতি উচ্ছেদ অভিযানের প্রস্তুতি নিলে মানুষ আতংকের সৃষ্ঠি হয়। এব্যাপারে ভুক্তভূগীরা এই সমস্যা নিরসন কল্পে গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী’র বরাবরে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET