, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গাইবান্ধা বারের সিনিয়র আইনজীবী অ্যাড. আনোয়ার হোসেনের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত




গাইবান্ধা বারের সিনিয়র আইনজীবী অ্যাড. আনোয়ার হোসেনের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২৫ ২০২১, ২৩:১৫ | 863 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধা বারের সিনিয়র আইনজীবী প্রয়াত অ্যাড. আনোয়ার হোসেনের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ জুলাই) জেলা বার ভবনের হলরুমে বারের সভাপতি অ্যাড. আহসানুল করিম লাছুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রয়াত অ্যাড. আনোয়ার হোসেনের কর্মময় জীবনের দিকগুলো তুলে ধরেন বারের সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু।
মরহুমের কর্মময় জীবনের সততা, দক্ষতা এবং প্রশংসা করে বক্তব্য রাখেন অ্যাড. ফারুক আহমেদ প্রিন্স, অ্যাড. আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু, অ্যাড. নিরঞ্জন কুমার ঘোষ, অ্যাড. এনতাজ আলী, অ্যাড. রফিকুল আলম চঞ্চল, অ্যাড.মাহবুবুর রহমান মঞ্জু, অ্যাড. এমএমাজেদ সরকার, অ্যাড. ফারুকুল ইসলাম, অ্যাড. আজিজুল ইসলাম ও অ্যাড. রবিউল ইসলাম রুবেল প্রমুখ।
বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব দিলীপ কুমার ভৌমিক প্রয়াত আইনজীবীর মৃত্যুতে শোক বার্তা প্রেরণ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালনসহ তাঁর রুহের মাগফেরাত কামনা করে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন অ্যাড. এবিএম সিদ্দিকুর রহমান সাজু।
আনুষ্ঠান পরিচালনা করেন অ্যাড. জাহাঙ্গীর হোসেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া বিশেষ দোয়া পরিচালনা করেছেন অ্যাড. রুহুল আমীন। সভা শেষে কোর্ট জামে মসজিদে মরহুমের জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET