৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • গাইবান্ধা-৩ আসনের উপ-নির্বাচন পলাশবাড়ীতে জাতীয়পার্টির প্রার্থী রুমান চৌধুরী’র নির্বাচনী সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত




গাইবান্ধা-৩ আসনের উপ-নির্বাচন পলাশবাড়ীতে জাতীয়পার্টির প্রার্থী রুমান চৌধুরী’র নির্বাচনী সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৯ ২০২০, ০০:৩২ | 924 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের উপ-নির্বাচন উপলক্ষে জাতীয়পার্টির মনোনীত প্রার্থী মইনুর রাব্বী চৌধুরী রুমানের নির্বাচনী সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন জাতীয়পার্টির উদ্যোগে নির্বাচনী সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত। কিশোরগাড়ী ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি আজাদুল ইসলাম সাবু সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা-৩ আসনের ছয় বারের সংসদ সদস্য মরহুম ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী’র ছেলে জাতীয়পার্টির মনোনীত প্রার্থী মইনুর রাব্বী চৌধুরী রুমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয়পার্টির যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন পাতা, মো. মামুনুর রশীদ চৌধুরি রুবেল, সদস্য সচিব মজিবুর রহমান, জাপা নেতা হাসান কবির তোতা, আনিছুর রহমান চৌধুরী বাদশা, রূপম চৌধুরী, হারুন-অর-রশিদ রঞ্জু, উপজেলা শ্রমিকপার্টির সভাপতি শহিদুল ইসলাম, জাপানেতা মোখলেছুর রহমান ও ইউপি সদস্য তোজাম্মেল হক প্রমূখ। এসময় উপজেলা ও ইউনিয়ন জাপা নেতাকর্মী ছাড়াও সমর্থক এবং বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলার যুব সংহতির সভাপতি সাইফুল সরদার। এরপর রুমান চৌধুরী কাতুলী মোড়, বেংগুলিয়া মোড়, গনেশপুর বাজার, মেঘার মোড় ও কাশিয়বাড়ী বাজারে গণসংযোগসহ পার্টি অফিস উদ্বোধন করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET