, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গাইবান্ধা-৩ আসনে উপ-নির্বাচন কেউ যদি বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে – পুলিশ সুপার তৌহিদুল ইসলাম




গাইবান্ধা-৩ আসনে উপ-নির্বাচন কেউ যদি বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে – পুলিশ সুপার তৌহিদুল ইসলাম

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৯ ২০২০, ২২:১২ | 838 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগামী ২১ মার্চ গাইবান্ধার-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের উপ- নির্বাচন সুষ্ঠু,শান্তিপুর্ণ, অবাধ ও নিরপেক্ষ করতে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। কোন ব্যক্তি বা গোষ্ঠি বা অপশক্তি প্রশয়ে বিশৃঙ্খলা করতে পারবেনা। আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্য সার্বক্ষণিক প্রস্তুত আছে। গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম সাংবাদিকদের সাথে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন নির্বাচন সুষ্ঠু করতে কোন কোন ভোট কেন্দ্র ঝুকিপুর্ণ তা চিহ্নিত করা হয়েছে। নির্বাচনের পূর্ব হতে নির্বাচন চলাকালিন এবং নির্বাচনের পরও কেহ বিশৃঙ্খলার চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে। পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি, আনসারসদস্য ছাড়াও বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্টেটগণ নির্বাচনে দায়িত্ব পালন করবেন। ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফুর্ত ভাবে ভোট প্রদান করতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দলমত নির্বেশেষে সকলের সহযোগিতা কামনা করবো। নির্বাচন বানচাল বা পক্ষপাতিত্বের কোন অভিযোগ বা পায়তারা চেষ্টাকারীদের বরদাস্ত করা হবে না। কোথাও কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে সঙ্গে-সঙ্গেই পুলিশকে অবগত করবেন। আমরা সবসময়ই ভোটারদের পাশে থাকবো। নির্বাচনী বিধিমালা অনুযায় কোন ভাবেই ভঙ্গ করতে দেয়া হবে না। গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিবো।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে আওয়ামীলীগের নির্বাচিত সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার ২০১৯ সালের ২৭ ডিসেম্বর মারা যান। পরে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। যার ফলে ২১ মার্চ অনুষ্ঠিত হবে উপ-নির্বাচন।মোট উপজেলা ২টি। ইউনিয়ন ২০টি। মোট ভোট কেন্দ্র ১৩২টি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET