২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




গাজীপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৩ ২০২০, ১৭:৩৯ | 787 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সরকারী-বেসরকারী চাকুরীতে নিযোগ ও বিভিন্ন স্কুল, কলেজ এবং পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। গ্রেফতার আবু বকর সিদ্দিক (২৮) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার লাখহাটি গ্রামের আব্দুস সোবাহানের ছেলে। রোববার রাত সাড়ে ৯টায় গাজীপুর মহানগরের গাছা থানার খাইলপুকুর এলাকার মমতাময়ী বিদ্যা নিকেতনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১ এর সহকারী পরিচালক এএসপি মোর্শেদুল হাসান এর সত্যতা নিশ্চিত করেছেন।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক মোর্শেদুল হাসান জানান, গোপন তথ্য জানতে পারেন প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আবু বকর সিদ্দিক ওই এলাকায় অবস্থান করছে। পরে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে ইউনিভার্সিটি অব ইনফরমেশন এন্ড সাইন্স (ইউআইটিএস) কলেজের বিএসসি তৃতীয় বর্ষের ছাত্র এবং মমতাময়ী বিদ্যা নিকেতন স্কুলের শিক্ষক। এসময় তার কাছ থেকে প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত দুইটি মোবাইলও জব্দ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এ চক্রের অন্যান্য সদস্যদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাব কর্মকর্তা আরো জানায়, জিজ্ঞাসাবাদে আসামী আবু বকর সিদ্দিক স্বীকার করে সে ২০১৯ সাল থেকে ফেসবুকের মাধ্যমে প্রশান পত্র ফাঁসের কর্যক্রম শুরু করে। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ^বিদ্যালয় ও চাকুরী প্রার্থীদেরকে মেসেজের মাধ্যমে লোভ দেখাতো। পরে সুযোগ সন্ধানী ছাত্র-ছাত্রী ও চাকুরী প্রার্থীদেরকে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমোর মাধ্যমে বিভিন্ন লিংক থেকে প্রশ্ন সংগ্রহ করে তাদেরকে সরবরাহ করতো। এমনকি পূর্বের বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র কাট ছাট করে নিজেই প্রশ্নপত্র তৈরি করে সরবরাহ করতো। প্রার্থীদেও কাছ থেকে বিকাশের মাধ্যমে মোটা অঙ্কেও টাকা আদায় করতো।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET