, , ,

শিরোনামঃ-




গাজীপুরে বনে ঝলসে যাওয়া বানরগুলো বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২০, ১৭:২২ | 855 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ কর্তৃপক্ষের অসচেতনতার কারণে ফুলবাড়িয়ার সন্তোষপুর বনাঞ্চলের বিদ্যুতের তারে জড়িয়ে পুড়ে গিয়ে বিনা চিকিৎসায় আহত ৩টি বানরকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুরের শ্রীপুর ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে’ পাঠানো হয়েছে। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বন বিভাগের সহায়তায় এ বানরগুলোকে উদ্ধার করে শুক্রবার (১০ জানুয়ারি) রাতে সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক এর সত্যতা নিশ্চিত করেছেন।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক জানান, ময়মনসিংহের ফুলবাড়িয়ার উপজেলার সন্তোষপুর এলাকার সংরক্ষিত বনাঞ্চলের পাশ দিয়ে নতুন বিদ্যুতের সঞ্চালন লাইন স্থাপন করায় বনে থাকা বানরগুলো বিদ্যুতায়িত হয়ে আহত হচ্ছিল। খবর পেয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বানরগুলোকে উদ্ধার করে চিকিৎসার নির্দেশ দেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে তাৎক্ষণিক ওই স্থান থেকে তিনটি বানরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য পার্কে হস্তান্তর করা হয়। চিকিৎসার পর বানরগুলো সুস্থ হয়ে উঠলে পরে তাদের বনে ছেড়ে দেয়া হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরিনারি কর্মকর্তা হাতেম সাজ্জাত জুলকার নাঈম জানান, পার্কের প্রাণী চিকিৎসা কেন্দ্রে বানরগুলোকে চিকিৎসা দেয়া হচ্ছে। উদ্ধারকৃত বানরগুলোর অধিকাংশেরই শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে। ইতোমধ্যে বানরগুলোর চিকিৎসা শুরু হয়েছে।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার (মহা ব্যবস্থাপক) মকবুল হোসেন জানান, বানরগুলোর নিরাপত্তার কথা ভেবে বিদ্যুৎ বিভাগও উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যেই বনাঞ্চলের প্রায় ৫০০ মিটার এলাকায় উম্মুক্ত বিদ্যুতের তার পরিবর্তন করে কভার তার দেয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, পার্কের প্রাণী চিকিৎসা কেন্দ্রে উদ্ধার করা বানরগুলোকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। বানরগুলো সুস্থ হয়ে উঠলে তাদেরকে আপন স্থানে ছেড়ে দেয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET