, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গাজীপুরে সাফারী পার্ক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার




গাজীপুরে সাফারী পার্ক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ৩০ ২০২১, ১৪:৪৮ | 851 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভেতর থেকে অজ্ঞাত যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে শ্রীপুর থানা পুলিশ পার্কের ৪ নং গেটের ভেতর উত্তর পাশে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন জানান, যুবকের গলায় বেল্ট ও শার্ট পেঁচানো ছিল। নাক মুখ দিয়ে রক্ত বের হয়েছে। পরনে কালো ধূসর বর্ণের প্যান্ট ও চেক শার্ট পরিহিত ছিল। ধারণা করা হচ্ছে মঙ্গলবার ভোরের দিকে যুবককে শ^াসরোধে হত্যা করা হয়েছে। মরদেহের সুরতহাল করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পঠানো হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, যেখানে মরদেহ পাওয়া গেছে সে জায়গাটি শাল বন বেষ্টিত। দর্শণাথীরা সাধারণত ওই স্থানে যান না। বাইরে থেকে হত্যার পর দুর্বত্তরা মরদেহ পার্কের প্রাচীরের ভেতর ফেলে গেছে বলে মনে হচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET