, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গাজীপুরে হত্যার পর স্ত্রী’র দেহ ফ্যানে ঝুলিয়ে রাখার অভিযোগ




গাজীপুরে হত্যার পর স্ত্রী’র দেহ ফ্যানে ঝুলিয়ে রাখার অভিযোগ

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৪ ২০২১, ১৮:১৩ | 897 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মজনু-শীলা দম্পতির দ্বিতীয় সংসারে ছিল মম (১০) নামের একটি মাত্র মেয়ে। শনিবার রাতে মেয়েকে শাসন স্বরূপ মারধর করায় মা শীলার ওপর ক্ষুব্ধ হন বাবা মজনু। শীলাকে প্রথমে মারধর, পরে তার বুকের উপর দাঁড়িয়ে লাফাতে থাকে মজনু। এরপর গুরুতর আহত হয়ে ঘরের বিছানার উপর শুয়ে পরে শীলা। ওই দম্পতির একমাত্র শিশু কন্যা মম’র সামনেই ঘটে এ মারধরের ঘটনা। পরে শীলার মরদেহ ঝুলন্ত অবস্থার পাশের একটি ঘর থেকে উদ্ধার করে তার স্বজনেরা। স্বজনদের দাবি মারধরের পর শীলাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে স্বামী মজনু।

গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর গ্রামে শনিবার রাতে এঘটনা ঘটে। পুলিশ গতরাতে শীলার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে রোববার ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্ত স্বামী মনোয়ার হোসেন মজনু (৪৫) উপজেলার ডালেশ্বর গ্রামের নুরু ফকিরের ছেলে। ঘটনার পর থেকে স্বামী মজনু পলাতক রয়েছে। নিহত গৃহবধু সাতখামাইর গ্রামের মৃত শাহাবুদ্দিন আকন্দের মেয়ে। তার মাইমুমা মম (১০) ও সাদিয়া কাজল শাবন্তী (২০) নামের দুই জন কন্যা সন্তান রয়েছে।

শীলার মা জানান, মজনু-শীলা দম্পতির দ্বিতীয় সংসার ছিল এটি। পূর্বের সংসারে শীলার স্বামীর সাথে বিচ্ছেদ হলে সে সংসারের কন্যা শাবন্তীকে নিয়ে সাতখামাইর এলাকায় বাবার দেয়া জমিতে বাড়ী নির্মাণ করে খালেদা আক্তার শীলা বসবাস করে আসছিল। এক যোগ পূর্বে মজনু-খালেদার দ্বিতীয় সংসার শুরু হয়। এই দম্পতির সংসারে  শিশু মম ছিল একমাত্র সন্তান। প্রায় সময়ই কারণে অকারণে নানা অজুহাতে শীলাকে মারধর করতো মজনু।

নিহতের শিশু কন্যা মম বলেন, তার মাকে মারধর করেই ক্ষান্ত হয়নি তার বাবা, মারধরের একপর্যায়ে বুকের উপর উঠে লাফ দেন। এসময় তার মা নিস্তেজ হয়ে যান। সে তখন বুঝতে পেরেছিল তার মা ঘুমিয়ে পড়েছেন। মা-বাবার মারামারি ঘটনাটি জানাতে পাশের নানীর বাড়িতে যায় সে। পরে এসে দেখেন মায়ের দেহ ফ্যানের গ্রীলে ঝুলছিল।

নিহতের অপর মেয়ে শাবন্তি বলেন, মারা গেছেন বুঝতে পেরে সৎ বাবা শীলার নিথর দেহ শয়ন কক্ষ থেকে বের করে পাশের একটি কক্ষে নিয়ে গলায় ওড়না বেধে ফ্যানে ঝুলিয়ে দেন। এসময়  পাশের বাড়ী থেকে তার নানীকে নিয়ে আসলে দ্রুত সটকে পড়েন তার সৎ বাবা। পরে নানী তার মাকে গলায় ওড়না দিয়ে ফ্যানের সাথে বাধা ও হাটু ঘরের মেঝেতেই লাগানো অবস্থায় দেখতে পান। সেখান থেকে দ্রুত তার নানী অন্যান্য স্বজনদের সহযোগিতায় তার মাকে উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। তাদের ধারণা তার বাবা তার মাকে হত্যার পর আতœহত্যা বলে চালিয়ে দিতে ফ্যানে ঝুলিয়ে দেয়।

এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার বলেন, এ বিষয়ে নিহতের মেয়ে বাদী হয়ে অভিযোগ দিয়েছেন। এ সংক্রান্ত মামলা প্রক্রিয়াধীণ রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET