, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারাতে দারিদ্র ও দু:স্থ ৫৪০পরিবারে ত্রাণসামগ্রী বিতরণ




গুইমারাতে দারিদ্র ও দু:স্থ ৫৪০পরিবারে ত্রাণসামগ্রী বিতরণ

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৩ ২০২০, ২১:৪৯ | 869 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনার থাবায় থমকে গেছে গোটা পৃথিবী।মহামারীর এমন দাপট এর আগে আর কোনদিন দেখেনি মানুষ।বাংলাদেশেও হানা দিয়েছে প্রাণঘাতি এ ভাইরাস।করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ ছুটিতে পুরো দেশ।অতংক,উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছে ঘরবন্দী মানুষ।এমতবস্থায় করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে সাধারণ মানুষকে বাড়ী থেকে বের না হওয়ার নির্দেশনা দিয়েছে সরকার।দেশব্যাপি চলছে অঘোষিত লকডাউন। ফলে প্রভাব পড়েছে অর্থনীতিতে।দারিদ্র জনগোষ্ঠীর কর্মহীন শ্রমজীবি ও দু:স্থদের পরিবারে হাহাকার অবস্থা।এমন পরিস্থিতিতে গুইমারা উপজেলার এসব অসহায় জনগোষ্টির ৫৪০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

গুইমারা উপজেলার ৩টি ইউনিয়নের(গুইমারা,হাফছড়ি ও সিন্দুকছড়ি)দুর্গম পাহাড়ি এলাকাসহ দারিদ্র জনগোষ্ঠীর কর্মহীন শ্রমজীবি ও দু:স্থ পরিবারের ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী (চাউল, ডাল, আলু,পেঁয়াজ, তৈল,সাবান)ইত্যাদি বিতরণ করেছে গুইমারা উপজেলা প্রশাসন।
এসময় সঙ্গে ছিলেন,গুইমারা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো:জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমা,হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী,সিন্দুকছড়ি ইউনিয়ন ইউপি চেয়ারম্যান রেদাক মারমা,গুইমারা উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি বিপ্লব শীল,গুইমারা উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু আনন্দ সোম।এছাড়াও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি মেম্বারগনউপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলাবাসীকে করোনা ভাইরাস সংক্রামন থেকে মুক্ত রাখতে উপজেলার প্রতিটি হাটবাজারে জনসচেতনা মুলক প্রচার,প্রচারণা,সাধারণ মানুষের মাঝে মাস্ক,স্যানিটাইজার,সাবান বিতরণ এবং জীবানুনাশক স্প্রে করা হচ্ছে।জীবন বাচাঁতে যেখানে মানুষ পরিবার-পরিজন নিয়ে হোম কোয়ারেন্টাইনে,সেখানে তারা পরিবার পরিজন রেখে সকাল-দুপুর-বিকাল কাজ করছেন উপজেলাকে করোনার থাবা থেকে মুক্ত রাখতে।
উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেমং মারমা বলেন,করোনা ভাইরাস নিয়ে আতংক না হয়ে এর প্রতিরোধে সকলের সচেনতার সাথে সম্মিলিতভাবে সরকারি নির্দেশনা মেনে মোকাবেলা করতে হবে।খাদ্য সামগ্রী বিতরণসহ উপজেলাবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে এবং করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে মাঠ পর্যায়ে নানাভাবে কাজ করা হচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET