, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারাতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত




গুইমারাতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৬ ২০২০, ১৬:১৮ | 896 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গুইমারাতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।করোনা
পরিস্থিতিতে এবার সীমিত কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।উপজেলা
প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের
সুচনা হয়।পরে মহান স্বাধীনতা যুদ্ধে আত্ন ত্যাগকারী সকল শহীদের প্রতি
বিনম্র শ্রদ্ধায় শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন উপজেলা
প্রশাসন,মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল সহযোগী
সংগঠন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সকল সহযোগী সংগঠন, গুইমারা প্রেসক্লাব
,স্কুল, কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান।এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও গুইমারা উপজেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক মেমং মারমা ,উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ,গুইমারা
উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্না রানী ত্রিপুরা, গুইমারা থানার ওসি (তদন্ত)
শফিকুল ইসলাম,গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মো নাজিম উদ্দিন,গুইমারা
সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো বাবলু,গুইমারা ইসলামিয়া দাখিল
মাদ্রাসার সুপার মো জায়নুল আবেদীন,গুইমারা প্রেস ক্লাব সভপাতি নুরুল
আলম,সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ,সাংগঠনিব সম্পাদক আনন্দ সোম প্রমুখ।
পুষ্পাঞ্জলি অর্পণ শেষে বীর শহীদদের আত্মার শান্তি ও দেশের সমৃদ্ধি কামনা
করে বিশেষ মোনাজাত করা হয়। পরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্তার
বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET