, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারাতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার স্থপতি জাতির পিতার ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত




গুইমারাতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার স্থপতি জাতির পিতার ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১৫ ২০২৩, ১৯:৪৩ | 883 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গুইমারাতে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১৫আগষ্ট মঙ্গলবার সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি,আধা-সরকারি, স্বায়ত্তশাসিত অফিস ভবন,শিক্ষা প্রতিষ্ঠান,বেসরকারী প্রতিষ্ঠান /অফিস ভবন সমুহে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।সকাল সাড়ে ৯টায় সামাজিক দুরত্ব নিশ্চিত পুর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা কর্মকর্তার কার্যলয়ের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ১০টায় জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং  মারমা।অন্যদের মধ্যে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কংজরী মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা,গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজী চন্দ্র কর,উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ¤্রাচাথৌয়াই মগ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা:হাছিনা আক্তার, উপজেলা কৃষি অফিসার ওষ্কার বিশ্বাসসহ বিভাগী প্রধান,মুক্তিযোদ্ধা,শিক্ষক, সাংবাদিক,জনপ্রতিনিধি এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা দিবসটির উপর বিস্তারিত আলোচনা তুলে ধরে শোক কে শক্তিতে রূপান্তর করে  সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শেখ হাছিনার নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং দন্ডপ্রাপ্ত আসমীদের নিয়ে এসে দন্ড কার্যকর করার দাবী জানান।বক্তারা গনতন্ত্রের ধারা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
পরে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয়  থেকে উপজেলার দুস্থ অসহায়দের মধ্যে এককালীন অনুদান ও যুব ঋনের চেক বিতরণ করা হয়।পরে একটি বৃক্ষরোপন করা হয়।
এসময় রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগীয়তা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এদিকে উপজেলা আওয়ামীলীগসহ অন্যান সহযোগী সংগঠনের পক্ষথেকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেহ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET