, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • গুইমারাতে ২ দিনে  বিএনপির  ৮ নেতাকর্মী গ্রেফতার




গুইমারাতে ২ দিনে  বিএনপির  ৮ নেতাকর্মী গ্রেফতার

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ৩১ ২০২৩, ১৮:৫১ | 853 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দেশব্যাপী নেতাকর্মীদের গ্রেফতারের অংশ হিসেবে গুইমারা উপজেলাতে ও বিএনপির নেতাকর্মীদের হয়রানিমূলক গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতৃবৃন্দ।
গত ৩০ অক্টোবর রাত ৯টার সময় সিন্দুকছড়ি থেকে ২জন ও জালিয়াপাড়া ও পশ্চিম বড়পিলাক থেকে ৩ জনকে। হাফছড়ি থেকে ২জন মোট ৭জনকে আটক করেছে গুইমারা থানা পুলিশ দাবী বিএনপির। দলীয় সূত্রের দাবী,অবরোধের আগের দিন রাতে এধরনের আটক উদ্দেশ্য প্রণোদিত। আটককৃতরা এরা হচ্ছে- আবু সাইদ, আল মামুন, বাবুল মিয়া , ইসমাইল হোসেন, আঃ রাজ্জাক, আবুল হাসেম ও জসিম উদ্দিন,কালাম সিকদার।

অবরোধকে কেন্দ্র করে রাতের আধারে পুলিশ বিএনপির নেতাকর্মীদের বাড়ি থেকে ও দোকানপাট থেকে গ্রেফতার করছে। যাকে যেখানে পেয়েছে সেখান থেকে গ্রেফতার করেছে বলে জানান, গুইমারা উপজেলা বিএনপির নেতারা।
গুইমারা উপজেলা সভাপতি মো: ইউচুপ অভিযোগ করে,বলেন অবরোধ বাধাগ্রস্থ করার জন্য বিনা ওয়ারেন্টে ও নিরপরাধ  নেতাকর্মীদেরকে পুলিশ গ্রেফতার করেছে এধরনের গ্রেফতারের নিন্দা জানিয়ে তিনি নেতাকর্মীদের মুক্তি দাবী করেন।

আটকের বিষয় গুইমারা থানার অফিসার ইনর্চাজ রাজিব চন্দ কর বলেন, আসামীদের বিরোদ্ধে  বিস্ফোরক আইনে মামলা হয়েছে।  মামলা নং-৮/ তারিখ ৩১/১০২৩ইং।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET