দেশব্যাপী নেতাকর্মীদের গ্রেফতারের অংশ হিসেবে গুইমারা উপজেলাতে ও বিএনপির নেতাকর্মীদের হয়রানিমূলক গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতৃবৃন্দ।
গত ৩০ অক্টোবর রাত ৯টার সময় সিন্দুকছড়ি থেকে ২জন ও জালিয়াপাড়া ও পশ্চিম বড়পিলাক থেকে ৩ জনকে। হাফছড়ি থেকে ২জন মোট ৭জনকে আটক করেছে গুইমারা থানা পুলিশ দাবী বিএনপির। দলীয় সূত্রের দাবী,অবরোধের আগের দিন রাতে এধরনের আটক উদ্দেশ্য প্রণোদিত। আটককৃতরা এরা হচ্ছে- আবু সাইদ, আল মামুন, বাবুল মিয়া , ইসমাইল হোসেন, আঃ রাজ্জাক, আবুল হাসেম ও জসিম উদ্দিন,কালাম সিকদার।
অবরোধকে কেন্দ্র করে রাতের আধারে পুলিশ বিএনপির নেতাকর্মীদের বাড়ি থেকে ও দোকানপাট থেকে গ্রেফতার করছে। যাকে যেখানে পেয়েছে সেখান থেকে গ্রেফতার করেছে বলে জানান, গুইমারা উপজেলা বিএনপির নেতারা।
গুইমারা উপজেলা সভাপতি মো: ইউচুপ অভিযোগ করে,বলেন অবরোধ বাধাগ্রস্থ করার জন্য বিনা ওয়ারেন্টে ও নিরপরাধ নেতাকর্মীদেরকে পুলিশ গ্রেফতার করেছে এধরনের গ্রেফতারের নিন্দা জানিয়ে তিনি নেতাকর্মীদের মুক্তি দাবী করেন।
আটকের বিষয় গুইমারা থানার অফিসার ইনর্চাজ রাজিব চন্দ কর বলেন, আসামীদের বিরোদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। মামলা নং-৮/ তারিখ ৩১/১০২৩ইং।









