খাগড়াছড়ির গুইমারা উপজেলায় তীব্র শীতের প্রকোপে বিপর্যস্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি, শহীদ মামুনুর রহমান বিজিবি হাসপাতাল এবং সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সিপকস)-এর যৌথ উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ সকালে গুইমারা বিজিবি সেক্টর সদর দপ্তর মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় অন্তত দুই শতাধিক অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ মিজানুর রহমান।
এ সময় সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ মিজানুর রহমান বলেন,
“সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সবসময় মানবিক কার্যক্রমে সম্পৃক্ত। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও বিজিবি এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,শহীদ মামুনুর রহমান বিজিবি হাসপাতালের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ নাফিস ইসলামসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এর আগে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সিপকস)-এর উদ্যোগে অসহায় নারীদের মাঝে আলাদাভাবে কম্বল বিতরণ করা হয়। এ কার্যক্রমে সেক্টর কমান্ডারের সহধর্মিণী ও সিপকস-এর সহ-সভানেত্রী অংশগ্রহণ করেন।
স্থানীয় শীতার্ত মানুষ এ মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বিজিবি ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
Please follow and like us:









