, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারায় দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আ’লীগের বিক্ষোভ মিছিল




গুইমারায় দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আ’লীগের বিক্ষোভ মিছিল

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১২ ২০২২, ১১:২৭ | 799 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে সারা দেশব্যাপী বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমার নেতৃত্বে বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল  শুরু হয়ে গুইমারা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় দলীয় কার্যালয়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু তাহের, সমীরণ পাল, গুইমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, উপজেলা আওয়ামীলীগ নেতা রুস্তম তালুকদার, যুগলীগের সভাপতি বিপ্লব শীল, ছাত্রলীগের সভাপতি আনন্দ সৌমসহ উপজেলা ও ইউনিয়নের অসংখ্যা নেতাকর্মীরা।
প্রতিবাদ সমাবেশে বক্ত্যরা বলেন, সারাদেশে বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির করছে তা সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। বর্তমানে দেশের উন্নয়ন দেখে বিরোধী দলীয়রা বিভিন্ন রকম উস্কানি মূলক কর্মকান্ড এবং দেশ বিরোধী অপপ্রচার চালাচ্ছে। এসকল অপপ্রচারকে প্রতিহত করতে সকলকে একজোট বেঁধে কাজ করার আহ্বান জানান নেতাকর্মীরা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET