, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারায় মাস্ক না পড়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা




গুইমারায় মাস্ক না পড়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৭ ২০২০, ১৪:৩৮ | 917 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমন রোধে গুইমারায় সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও মাস্ক না পড়ায় ১৮ জন পথচারীকে ৩,০০০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর)  সকালে গুইমারা  বাজারে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ এর  নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। এসময় গুইমারা থানার এসআই তরিকুল ইসলাম,যুব লীগ নেতা পলাশ চৌধুরী সহ পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক তুষার আহমেদ জানান, গুইমারা উপজেলা সদরে অভিযান চালিয়ে ১৮ জনকে মাস্ক না পড়ার কারণে প্রাথমিক সতর্কতা সরূপ ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
গত ৪ নভেম্বর কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মন্ত্রণালয়, বিভাগ, দফতর, সংস্থা, প্রতিষ্ঠান এবং মাঠ পর্যায়ে সবাইকে মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আসন্ন শীত মৌসুমে দেশে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। এ প্রেক্ষিতে সকল মন্ত্রণালয়, বিভাগ, দফতর, সংস্থা, প্রতিষ্ঠান এবং মাঠ পর্যায়ে সকল দফতরে “নো মাক্স নো সার্ভিস” ‘মাস্ক ব্যবহার ব্যতীত প্রবেশ নিষেধ’ ‘মাস্ক পরিধান করুন, সেবা নিন’ ইত্যাদি বার্তা ব্যাপকভাবে প্রচারের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET