, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারায় ৪ দিন ব্যাপি মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন




গুইমারায় ৪ দিন ব্যাপি মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১১ ২০২১, ১৬:৫৯ | 857 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় চার দিন ব্যাপি মাশরুম চাষ বিষয়ক কৃষক
প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

বুধবার(১১আগস্ট) সকালে গুইমারা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপসহকারী কৃষি
কর্মকর্তা সুমন করের সঞ্চালনায়, উপজেলা কৃষি কর্মকর্তা (অদা) ওঁঙ্কার
বিশ্বাষের সভাপতিত্বে, উপজেলা কৃষি ও সেচ ব্যাবস্থাপনা কমিটির
বাস্তবায়নে, উপজেলা পরিষদ ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে এবং
উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান
ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী(জাইকা) সহায়তায় প্রশিক্ষনের উদ্বোধন
করেন গুইমারা উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা।

মাশরুম চাষ বিষয়ক কৃষক প্রশিক্ষণ উদ্বোধনকালে বক্তারা বলেন, সরকার
কৃষকদের কারিগরি প্রশিক্ষনের মাধ্যমে কৃষকদের কৃষির মান উন্নয়ন নিশ্চিত
করছে।  তারই ধারাবাহিকতায় গুইমারা উপজেলায় তিন ইউনিয়নের ৬০ জন কৃষকের
মাঝে এই মাশরুম প্রশিক্ষণ দিচ্ছে।

এসময় বক্তব্য প্রদান করেন, উপজেলা কৃষি অফিসার ওঁঙ্কার বিশ্বাষ, উপজেলা
ভাইস চেয়ারমম্যান ঝর্ণা ত্রিপুরা, জাইকার প্রতিনিধি রনি চাকমা, গুইমারা
সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবলু হোসেন প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET