, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারা রিজিয়নের পক্ষথেকে ৪৫০টি পরিবারের মাঝে মানবতা ও সমাজ কল্যাণে বিশেষ সহায়তা প্রদান




গুইমারা রিজিয়নের পক্ষথেকে ৪৫০টি পরিবারের মাঝে মানবতা ও সমাজ কল্যাণে বিশেষ সহায়তা প্রদান

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৩ ২০২৩, ২৩:৩২ | 854 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পার্বত্য চট্টগ্রামে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে৷দায়িত্বত্বপূর্ণ এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ,শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা প্রদান,গরিব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে৷এরই ধারাবাহিকতায় ২৩শে জানুয়ারি ২০২৩ সোমবার সকালে গুইমারা রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় আত্মমানবতার সেবায় ৪৫০টি পরিবারের মাঝে সেলাই মেশিন,হুইল চেয়ার,সোলার প্যানেল, ঢেউটিন, শীতবস্ত্র (কম্বল/ জ্যাকেট), ধর্মীয় উপসানালয়ে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসব সামগ্রী  বিতরণ করেন,প্রধান অতিথি ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: কামাল মামুন,বিএএমএস, এনডিসি, পিএসসি জি।এসময় উপস্থিত ছিলেন,সিন্দুকছড়ি জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা,রিজিয়নের জি.টু.আই মেজর মেহেদী হাসান,বিএম মেজর মোঃ খালেদ মাহমুদ,ডি.কিউ মেজর আব্দুল্লাহ আল ফরহাদ,সিন্দুকছড়ি জোনের উপ- অধিনায়ক এ.কে.এম ফয়সাল সহ সামরিক পদস্থ কর্মকর্তাগন।

এ সময় রিজিয়ন কমান্ডার সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে পরামর্শ দেন এবং ভবিষ্যতে এই ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সুবিধা প্রাপ্ত ব্যক্তিগণ  তাদের কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET