২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • গোপালগঞ্জে ডাকাতের হামলায় আহত ২ : টাকা ও স্বর্ণালঙ্কার লুট




গোপালগঞ্জে ডাকাতের হামলায় আহত ২ : টাকা ও স্বর্ণালঙ্কার লুট

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৮ ২০১৮, ১৭:৪৮ | 729 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ :

গোপালগঞ্জে সোহাগ মুন্সি (৩৫) নামের এক পরিবহন ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি কালে ডাকাতদের হামলায় এক নারীসহ দুইজন আহত হয়েছেন। এ সময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়।
মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার ভাটিয়াপাড়া গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। আহতরা হলেন পরিবহন ব্যবসায়ীর সোহাগ মুন্সি (৩৫) ও তার স্ত্রী নিলুফা বেগম (২৫)।
ব্যবসায়ী সোহাগ মুন্সি জানান, মঙ্গলবার ভোর রাতে ১৮-২০ জনের মুখোশধারী সশস্ত্র একদল ডাকাত ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ডাকাতি শুরু করে। এ সময় বাঁধা দিলে ডাকাতরা সোহাগ মুন্সি ও তার স্ত্রী নিলুফা বেগমকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। ডাকাতেরা আলমারি ভেঙে নগদ এক লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণসহ ১৮ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। মারাত্মক আহত সোহাগ মুন্সি ও তার স্ত্রী নিলুফা বেগমকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET