, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪০ জন বাসযাত্রী আহত 




গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪০ জন বাসযাত্রী আহত 

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুন ০১ ২০২০, ২০:৪৮ | 871 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪০ জন বাসযাত্রী আহত হয়েছেন।সোমবার ১লা জুন সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানি শিবগাতী এলাকায় ঢাকা গামী সূর্যমুখী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।এতে ১৮ জন যাত্রী আহত হন।
এ সময় গুরুতর আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান ও মুকসুদপুর ফায়ার সার্ভিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
অন্যদিকে একই মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা নামক এলাকায় ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে সেখানে ২২ যাত্রী আহত হন। খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। গুরুতর আহত ৪ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET