৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • গোপালগঞ্জে ১৭টি দেশীয় অস্ত্র ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৪




গোপালগঞ্জে ১৭টি দেশীয় অস্ত্র ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৪

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৪ ২০১৮, ১৭:৫৭ | 751 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ :

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭টি দেশীয় অস্ত্র, একটি মোটরসাইকেল ও বিভিন্ন মালামালসহ চারজনকে গ্রেপ্তার করেছে টাস্ক ফোর্স। রোববার রাতে কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থান থেকে এদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বড়াশুর গ্রামের আতিয়ার খাঁর ছেলে আশিক খাঁ (২৫), একই গ্রামের মুকুল চৌধুরীর ছেলে সোহেল চৌধুরী (২৮), একই উপজেলার চরভাটপাড়া গ্রামের সোলাইমান খান লুথুর ছেলে মহসিন খান (২৬) এবং একই গ্রামের মিজানুর রহমান মনির ছেলে প্রতারক ফরহাদ হোসেন পলাশ (৩৫)।
গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন সরকার জানান, সারা দেশের মতো গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় বরাশুর গ্রাম থেকে একটি মোটরসাইকেলসহ আশিক খাঁ, মহাসিন খান ও সোহেল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরে আশিক খাঁর স্বীকারোক্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ১৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
অপরদিকে, একই উপজেলার কাশিয়ানীর কালনা ফেরিঘাট থেকে প্রতারক চাকরিচ্যুত বিজিবি সদস্য ফরহাদ হোসেন পলাশকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ও গোপালগঞ্জ শহরের জনতা রোডের ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিভিন্ন সিল, ইউনিয়ন পরিষদের সনদপত্র ও রেলে চাকরি দেওয়ার কাগজপত্র উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় কাশিয়ানী থানায় পৃথক ভাবে মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET