১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গোলাপগঞ্জের এক ব্যবসায়ীর ট্রাক সিলেট নগরী থেকে চুরি হয়েছে




গোলাপগঞ্জের এক ব্যবসায়ীর ট্রাক সিলেট নগরী থেকে চুরি হয়েছে

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৪ ২০১৯, ১৮:১৯ | 1019 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ কান্দিগাঁওয়ের অধিবাসী আজির উদ্দিনের একটি ট্রাক (ঢাকা মেট্রো ড-১১-৩৭৪৮) সিলেট নগরী থেকে চুরি হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের ট্রাকটি গত ২৫ নভেম্বর সন্ধ্যা রাতে চালক ইমরান আহমদ নতুন ব্রীজের অদূরে জালালাবাদ গ্যাস অফিসের সামনে রেখে প্রতিদিনের ন্যায় চলে যায়। পরদিন দুপুরে এসে চালক দেখতে পায় ঐস্থানে ট্রাকটি আর নেই। এব্যাপারে আজির উদ্দিন সিলেট কতোয়ারী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। একজন সাধারণ ব্যাবসায়ীর ট্রাকটি চুরি হওয়ায় বড় ধরনের আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে জানালেন ট্রাকের মালিক। এই ট্রাকের উপার্জন দিয়েই আজির উদ্দিনের পরিবার চলত বলে জানা যায়। এব্যাপারে পুলিশ সন্দেহ জনকভাবে গাড়ী চালক ইমরান আহমদসহ আরো ২ ব্যক্তিকে আটক করেছে।

( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET