১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




গোলাপগঞ্জে এমসি একাডেমির এইচ.এস.সি ২০১১ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২১ ২০১৯, ২৩:১২ | 902 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জে সরকারি এমসি একাডেমি স্কুল ও কলেজের এইচ এস সি ২০১১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় সরকারি এমসি একাডেমি স্কুল ও কলেজে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন একাডেমির ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সুজিত কুমার তালুকদার। সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও ডেইজি রাহিনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শুয়েব।

আলী রেজার কোরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী মঞ্জুর শাফি চৌধুরী এলিম, রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভার্নিং বডির সভাপতি মিজানুর রহমান চৌধুরী রিংকু, সহকারী অধ্যাপক অসীম কুমার শর্মা, একাডেমির সাবেক জিএস, পৌর আওয়ামীলীগের সেক্রেটারি মো: রুহেল আহমদ, পৌর কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, গোলাপগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সিনিয়র প্রভাষক শামিম আহমদ, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক আদিলুল হক জোয়ারদার, সহকারী শিক্ষক মুস্তাফিজুর রহমান সুমন, জাকের আহমদ প্রমুখ। ২০১১ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সুলতান মাহমুদ, রুহুল ইসলাম, মাজেদ শরীফ চৌধুরী, মৌসুমি আক্তার , আখতার হোসেন, আফজল হোসেন, মঞ্জুরুল ইসলাম, জামিল আহমদ, সরওয়ার হোসেন, আসিফ আহমদ, ইমা বেগম, রাশেদা বেগম।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET