আজিজ খান, গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি :- গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি প্রতিষ্ঠান থেকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার(২৬মে) ৩টা থেকে চৌমুহনী ও উত্তর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, মেয়াদবিহীন দই রাখার অভিযোগে উত্তর বাজারের লাকী হোটেলকে ৫ হাজার টাকা, বনরাজ রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, ২ জন মাছ ব্যবসায়ীকে ১ হাজার ৫শ টাকাসহ মোট সাড়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর শুনে বাজারের কিছু কিছু ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে উধাও হয়ে যান। আবার কেউ কেউ মেয়াদোত্তীর্ণ মালামাল অন্যত্র সরিয়ে ফেলেন।
গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম অভিযানের সত্যতা স্বীকার করে বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। প্রতিদিনই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
গোলাপগঞ্জে আল গণি ফাউন্ডেশনের ক্যালেন্ডার বিতরণ
আজিজ খান, গোলাপগঞ্জ(সিলেট) প্রতিনিধি : গোলাপগঞ্জে আল গণি ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজানের ও নামাজের চিরস্থায়ী ক্যালেন্ডার বিতরণ করা হয়। শনিবার(২৬মে) দুপুর ১২ টায় গোলাপগঞ্জ সদর ইউনিয়নে অবস্থিত চৌঘরী খন্দকার জামে মসজিদে মাদানীয়া শিক্ষাবোর্ডের অধীনে পরিচালিত ও আল গনি ফাউন্ডেশনের সহযোগীতায় মাস ব্যাপী কোরআন শিক্ষা প্রশিক্ষনের ছাত্র ছাত্রীদের মাঝে ক্যালেন্ডার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চৌঘরী খন্দকার জামে মসজিদের মুতাওয়াল্লী খন্দকার বদরুল আলম, মোঃ রুবেল আহমদ, আবিদ মোহাম্মদ, আল গনি ফাউন্ডেশনের অপারেশন ম্যানেজার বখতিয়ার হোসেন রনি,ইমাম ও খতিব কারী মাওলানা বেলাল আহমদ, চৌঘরী খন্দকার জামে মসজিদের ইমাম ও খতিব কারী মাওলানা তোফায়েল আহমদ, হাফিয কবির আহমদ, মুসা আহমদ, গোলাপগঞ্জ সমাজ কল্যাণ পরিষদের যুগ্ম সম্পাদক আসাক আহমদ, সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ প্রমুখ।







