, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গোলাপগঞ্জে মাহে রমজান উপলক্ষে হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ




গোলাপগঞ্জে মাহে রমজান উপলক্ষে হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৯ ২০২১, ২২:০৭ | 824 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণের নিশ্চন্ত গ্রামে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে তিন প্রবাসীর অর্থায়নে হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে লন্ডন প্রবাসী আমিন উদ্দিন, জয়নুল ইসলাম ও সাউথ আফ্রিকা প্রবাসী মাহবুব আলমের অর্থায়নে ও মোঃ আব্দুস সামাদের সার্বিক সহযোগিতায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

 

এলাকার বিশিষ্ট মুরব্বি সজির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ.বি.এম ছদরুল উলা চৌধুরী।

 

ঢাকাদক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ আব্দুস সামাদের পরিচালনায় ও তামিম আহমদের কোর আন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জজকোর্টের এডভোকেট মুহিদুল হক, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আব্দুল আজিজ, সহির উদ্দিন মাস্টার, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম।

 

উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বি সকত আলী, ছোরাব আলী, আকমান আলী, আজির উদ্দিন, সুনা মিয়া, দোলন মিয়া, আব্দুল মুহিত, নিজাম উদ্দিন, সাদিক মিয়া, নাজিম উদ্দিন নাজই, লুদু মিয়া, এনাম উদ্দিন, ছুনু মিয়া, বশির উদ্দিন, আব্দুল লতিফ, রাহিম আহমদ, মঈন উদ্দিন, দুলু মিয়া,রসই মিয়া, সায়েদ আহমদ, আব্দুল মালিক, গণি মিয়া, বাছিত মিয়া, বিলাল আহমদ, মজনু মিয়া, ফারুক আহমদ, ছেরাগ আলী প্রমুখ।

অনুষ্ঠানে ২০০ শতাধিক পরিবারের মধ্যে (চাল ৫কেজি, ডাল আধা কেজি, ছানা আধা কেজি, আলু দুই কেজি, পিয়াজ ১কেজি, লবণ আধা কেজি) মোট সাড়ে নিয় কেজি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET