২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গৌরনদীতে ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ




গৌরনদীতে ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ০২ ২০১৯, ১৯:৫৩ | 798 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশালের গৌরনদী উপজেলার জাতীয় পুরস্কার প্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর হস্তক্ষেপে বাল্য বিয়ের অভিশাপ থেকে মুক্তি পেয়েছে নবম শ্রেণী পড়–য়া এক মাদ্রাসা ছাত্রী।
সোমবার সকালে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, হাপানিয়া গ্রামের রফিক আকনের মাদ্রাসা পড়–য়া নবম শ্রেণীর ছাত্রী ১৫ বছর বয়সী নাবালিকা কন্যাকে রবিবার রাতে বিয়ে দেওয়ার চেষ্টা চালায় অভিভাবকরা। বিষয়টি জানতে পেরে ইউপি সদস্য, নিকাহ রেজিষ্টারসহ স্থানীয়দের নিয়ে বাল্য বিয়ের কুফল সম্পর্কে কনে ও তার অভিভাবকদের অবহিত করা হয়। পরে নাবালিকা কন্যার উর্পযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গীকার করেন অভিভাবকরা। ফলে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পায় ওই ছাত্রী।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET