১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




গৌরনদীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে আহত ১৫

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২১ ২০১৮, ২০:০৭ | 764 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খোকন হাওলাদার, গৌরনদী(বরিশাল) প্রতিনিধি ॥

বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠি বাসস্ট্যান্ড এলাকায় বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো।
শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকালে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান শেখ জানান, সকালে বরিশাল থেকে ঢাকাগামী মেঘনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস আশোকাঠি বাসস্ট্যান্ডের কাছে এলে বিপরীত দিক থেকে আসা থ্রি হুইলালের (মাহিন্দ্রা) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় উভয় পরিবহনের অন্তত ১৫ জন আহত হন। তাদের উদ্ধার করে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, যাত্রীবাহী বাসটি মহাসড়কের উপর আড়াআড়ি হয়ে পড়ায় মহাসড়কের দু’পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সহযোগিতায় বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET