৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চট্টগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু’র মুরাল ভাঙচুরের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন




চট্টগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু’র মুরাল ভাঙচুরের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুন ১৯ ২০২৩, ১৪:৫৬ | 832 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চট্টগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুরের প্রতিবাদে দিনাজপুরে প্রগতিশীল শিক্ষক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সন্মুখে দিনাজপুর রংপুর মহাসড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে হাবিপ্রবি প্রগতিশীল শিক্ষক ফোরাম । এসময় সংগঠনের সভাপতি প্রফেসর ড. বলরাম রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরকারী স্বাধীনতা বিরোধীচক্রের ওই দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তি দিতে হবে । এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন সহ-সভাপতি প্রফেসর ড. মো. নাজিমউদ্দীন,সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস এম হারুন-উর- রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, প্রফেসর ড. মো. মোমিনুল ইসলাম প্রমুুুুখ । মানববন্ধন সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: সাদেকুর রহমান ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET