, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চাঁদপুর মতলবের মানুষ এই ভয়াবহ সৃতি কখনো ভুলবে না।




চাঁদপুর মতলবের মানুষ এই ভয়াবহ সৃতি কখনো ভুলবে না।

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৯ ২০২০, ১১:০৯ | 863 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মহারাজ_ট্রাজেডির_আজ_সেই১৯শেফ্রেবুয়ারি।

মতলবের ইতিহাসে সবচেয়ে বড় দূর্ঘটনা মহারাজ লঞ্চডুবি। ইতিহাসের একটি কালো অধ্যায় হয়ে থাকবে ২০০৫ সালের ১৯ শে ফেব্রুয়ারী।

ওইদিন রাত ১১টায় এম ভি মহারাজ কয়েক শতাধিক যাত্রী নিয়ে সদরঘাট ত্যাগ করে। রাত ১১.৩০ এর দিকে বুড়িগঙ্গা নদীতে পাগলা নামক স্থানে ঝরের কবলে লঞ্চটি উল্টে ডুবে যায়। যাত্রীদের বেশির ভাগ ছিল মতলব উত্তর এবং দক্ষিণ এর।

দূর্ঘটনার খবর ছরিয়ে পরলে পুরো মতলবে পরে যায় শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠে মতলবের আকাশ। একের পর এক লাশগুলি আসতে তে থাকে মতলবের পানে। লঞ্চ ও ট্রলার যোগে লাশগুলো মতলব থানায় এনে জমা করতে থাকে। এক একটি লাশ যখন নিয়ে আসত যার যার বাড়িতে, ঐ দৃশ্যটি চোখে ভাসলে এখনো কান্না চলে আসে। কি ভয়াল ছিল সেই মুহুর্ত টা। মতলবের প্রতিটি মানুষ দীর্ঘদিন এই শোক বয়ে বেরিয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা ছিল ১১২ জন। কিন্তু প্রকৃতপক্ষে নিহত হয়েছিল ৩ শতাধিক এর বেশি। প্রাথমিকভাবে নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার করে দেওয়া হয়েছিল এবং প্রত্যেকের জন্য ১ মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছিল।

কিন্তু পরবর্তীতে আর কোন অনুদান আসে নাই।

 

লঞ্চ দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে তাদের মধ্যে ছিল নারায়নপুর ডিগ্রি কলেজের অধ্যাপক মোহাম্মদ আলী, তার কন্যা মতলব কঁচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণীর মেধাবী ছাত্রী শিলাত জাহান অর্থি, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হাই মাস্টার, আইসিডিডিআরবির ডাক্তার মো. মাসুম, দগরপুরের প্রকৌশলী ফারুক দেওয়ান, মতলব বাজারের সার ব্যবসায়ী ইয়াসিন মৃধা, ডেফোডিল ইউনির্ভাসিটির কর্মকর্তা ফরুক দেওয়ানসহ স্বপরিবার, দশপাড়া গ্রামের মফিজুল ইসলম, বাইশপুর গ্রামের ছোট খোকন ও বড় খোকন, মতলব উত্তরের বারহাতিয়া গ্রামের ভাঙ্গারী ব্যবসায়া শাহআলম সহ নাম জানা নাজানা অনেকের গলিত লাশ উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত লাশগুলো তখন মতলব দক্ষিণ থানার সামনে সারিবদ্ধ ভাবে তাবু টানিয়ে রাখা হয়েছিল।

 

অধিকাংশ লাশের মুখমন্ডল ও শরীর গলে যাওয়ায় তাদের চিনতে আত্মীয় স্বজনদের হিমশিম খেতে হয়েছিল।

 

লাশের পরনে থাকা পোশাক এবং জন্মগত কোন চিহ্ন দেখে অনেক লাশ সনাক্ত করেছে স্বজনরা। আর যে সকল লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি তাদের ছবি তুলে তাদের লাশ বেওয়ারিশ হিসেবে ঢাকিরগাঁও রিয়াজুল জান্নাত কবরস্থানে দাফন করা হয়।

 

ও বেওয়ারিশ লাশের কবরের পাশে এসে লাশ খুঁজে না পাওয়া স্বজনরা দূর-দূরান্ত থেকে এসে কবর জিয়ারত ছাড়া অন্য কোন উপায় ছিল না তাদের।

 

মতলবের মানুষ এই ভয়াল সৃতি কখনো ভুলবে না।

আমরা নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানাই। তাদের সবাইকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুক।

ভাল থাকুক নিহত সকলের পরিবার।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET