, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চাঁদপুর মতলবে করোনা ভাইরাস প্রতিরোধে সোলেমান লেংটার মেলা বন্ধ ঘোষনা




চাঁদপুর মতলবে করোনা ভাইরাস প্রতিরোধে সোলেমান লেংটার মেলা বন্ধ ঘোষনা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ১৯ ২০২০, ২১:৩৮ | 859 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাস প্রতিরোধে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বহুল আলোচিত হযরত শাহ্ সোলেমান লেংটার মেলা বন্ধ ঘোষনা করেছে জেলা প্রশাসন। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ সংক্রান্ত একটি চিঠি এসে পৌছে। পরে নোটিশ জারির মাধ্যমে মেলা স্থগিত করে দেয় উপজেলা প্রশাসন। এর আগে গত কয়েকদিন ধরেই এই মেলা নিয়ে মতলববাসীর মধ্যে শুরু হয় জল্পনা-কল্পনা। আবার কেউ কেউ চেয়েছেন মেলা এ বছর বন্ধই থাকুক।
সোলেমান লেংটার মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অন্যান্য বছরের ন্যায় এ বছরও ১৭ চৈত্র মেলা শুরু হওয়ার কথা ছিল। ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী প্রতিরোধে এবার লেংটার ওরশ মাহফিল বন্ধ করেছে প্রশাসন। এ সংক্রান্ত একটি নোটিশ দিয়েছেন উপজেলা প্রশাসন। লাল মিয়া আরও বলেন, লেংটার মেলায় লাখ লাখ মানুষের সমাগম ঘটে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে লেংটার ভক্তবৃন্দ এসে মেলায় যোগদান করেন। কিন্তু দেশ ও জাতির স্বার্থে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত এ বছর মেলা বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী কার্যক্রম করা হবে।
ওসি মো. নাসির উদ্দিন মৃধা বলেন, করোনা ঝুঁকি প্রতিরোধে সরকার সিদ্ধান্ত নিয়েছে বেশি লোকের সমাগম ঘটে এমন কার্যক্রম করা যাবে না। সোলেমান লেংটার মেলায় লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটে। তাই দেশ ও জাতির স্বার্থে সরকারের নির্দেশে মেলা বন্ধ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াত বলেন, করোনা ভাইসের প্রভাব কমানোর লক্ষ্যে জেলা প্রশাসনের নির্দেশে শাহ্ সোলেমান লেংটার মেলা এ বছর বন্ধ রাখা হয়েছে। তিনি আরও বলেন, দেশ ও জাতির স্বার্থে করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন হওয়া জরুরী প্রয়োজন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET