আগামী ১৩ ডিসেম্বর মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন মতলব নিউ হোস্টেল মাঠে অনুষ্ঠিত হবে। সম্মেলনকে সামনে রেখে মাঠ ও মঞ্চ তৈরীর কাজ চলছে। ১০ ডিসেম্বর মাঠ পরিদর্শন করছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন। সঙ্গে ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রতন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শ্যামল চন্দ্র দাস, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির খাঁন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাসুদ পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদসহ দলীয় নেতৃবৃন্দ।
Please follow and like us:









