, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চাঁদপুর মতলব উত্তরে উৎসব মূখর পরিবেশে  শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরন




চাঁদপুর মতলব উত্তরে উৎসব মূখর পরিবেশে  শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ০২ ২০২০, ১৭:০৯ | 842 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সকলকে  সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে,,,,,,,,,,,,অ্যাড, নুরুল আমিন রুহুল এমপি,
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১লা জানুয়ারী ২০২০ শুভ নবর্ষে উৎসব মূখর পরি বেশে সারা দেশের ন্যায় শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরন অনু্ষ্ঠান ১ লা জানুয়ারী সকাল ১১ ঘটিকায় উপজেলার নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়  মাঠ প্রাঙ্গনে সম্পন্ন হয়। অনু্ঠানে ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ জাকারীয়ার উপস্হাপনায়, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াতের সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের সহ সভাপতি, চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড,মোঃ নুরুল আমিন রুহুল এমপি।

তিনি বক্তব্যে বলেন শুধু বঙ্গ বন্ধুর কন্যা সফল রাষ্ট্রনায়ক দেশ রত্ন প্রধান মন্ত্রী শেক হাসিনা ক্ষমতায় আছে বলেই এক যোগে সারা বাংলাদেশে  ৩৫ কোটি ১লক্ষ বই বিনা মূল্যে শিক্ষার্থীদের হাতে তোলে দেওয়া সম্ভব হয়েছে। সারা দেশের ন্যায় চাঁদপুরের মতলব উত্তরে ৫ লক্ষ, ৪৮ হাজার, ১ শ, ৬৯ টি বই বিনা মূল্যে বিতরনের শুভ উদ্বোধ করলাম। তিনি সকলের উর্দ্যেশে বলেন শুধু বই নিলেই চলবে না ভাল ভাবে লেখা পড়া করে সকলকে সু-শিক্ষায় মানুষ হতে হবে।

অনু্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সভা পতি অ্যাড, রুহুল আমিন, সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ কুদ্দুস, ওসি নাসিরুদ্দিন মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খাঁন সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ কাইয়ূম খাঁন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হোসেন ভূইয়া,নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের কার্য নির্বাহী কমিটির সভাপতি এস এম সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক তাজুল ইসলাম, নাউরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ,খ,ম বাহাউদ্দিন প্রমূখ। উপস্হিত ছিলেন উপজেলা আঃমীলীগের সহ – সভাপতি শহিদ উল্লা মাষ্টার, সিরাজুল ইসলাম লস্কর, আইন বিষয়ক সম্পাদক অ্যাড, মনোয়ারুল ইসলাম, চেয়ারম্যান নুর মোহাম্মদ, শাহবাগ থানা আঃমীলীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, পানি ব্যবস্হাপনা ফেডারেশনের সাধারন সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন। সাংবাদিক একেএম গোলাম নবী খোকন (বর্তমান ইউপি সদস্য) সেখানে উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET