, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চাঁদপুর মতলব উত্তরে সুজাতপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৫০ লক্ষ টাকার ক্ষতি




চাঁদপুর মতলব উত্তরে সুজাতপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৫০ লক্ষ টাকার ক্ষতি

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ১৯ ২০২০, ১৭:৩৩ | 862 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চাঁদপুর জেলার  মতলব উত্তরে সুজাতপুর বাজারে ঘটে যাওয়া অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন দোকান মালিকরা। আজ১৯/০৫/২০২০ইং মঙ্গলবার দুপুর ১ টা ৫ মিনিটে বাজারের দক্ষিণ পাশের একটি দোকান থেকে হঠাৎ কোন বস্তুর বিষ্ফোরণ ঘটার পর আগুন মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।
পরে জানা যায় পাশের মুদি দোকান মালিকের ভাই শাহাজালাল চাঁদপুরি  বলেন বিষ্ফোরনের  শব্দ পাই তার পর থেকেই, ঘটনাস্থলে এসে আগুন দেখি।  প্রথমে  ধারণা করা হচ্ছে একটি সাইকেল মেরামতের দোকানে থাকা গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে । অগ্নিকান্ডের ২০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে ঝাপিয়ে পড়ে। প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।
মতলব ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আসিফুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটাস্থলে ফায়ারসার্ভিসের ২ টি ইউনিট দীর্ঘ ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তিনি বলেন, আগুনের সূত্রপাতের ঘটনা তদন্তাধীন রয়েছে।
ঘটাস্থলে থাকা স্থানীয় ইউপি চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের বলেন, ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের সহযোগীতায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।
স্থানীয় সূত্রে জানা যায়, স্যানেটারী শপ, ফার্মেসী, সাইকেল মেরামতের দোকান ও হোটেল সহ ৪ দোকান ক্ষতিগ্রস্থ হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET