১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




চারঘাটের সিপাহীপাড়ায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৩ ২০২৫, ১৮:৫১ | 659 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চারঘাটে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। তবে কৌশলে পালিয়ে গেছে চোরাকারবারী।
শুক্রবার (১২ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১১টায় চারঘাট মডেল থানাধীন সিপাইপাড়া এলাকার ইউসুফপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারীর ফেলে যাওয়া ৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি জানায়, শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, এক ব্যক্তি বাইসাইকেল যোগে মাদক বহন করে বাঁশ বাগানের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা তাকে ধরতে গেলে বাইসাইকেল ফেলে গ্রামের ভেতর পালিয়ে যায়।
পরে পরিত্যক্ত বাইসাইকেলটি তল্লাশি করে সিটের নিচে কাপড়ে মোড়ানো অবস্থায় ৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
জব্দকৃত ট্যাবলেট ও বাইসাইকেল চারঘাট মডেল থানায় জমা দেওয়ার হয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া চোরাকারবারীকে শনাক্ত ও গ্রেফতারে গায়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET