২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চিকিৎসার অভাবে কান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন কলাপাড়ার শাহজালাল




চিকিৎসার অভাবে কান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন কলাপাড়ার শাহজালাল

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০১৯, ১৭:০৯ | 825 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পটুয়াখালী  কলাপাড়া উপজেলার  ধুলাসার ইউনিয়নের চরচাপলী গ্রামের মোঃশাহজাহান মুন্সী ছোট ছেলে মোঃশাহজালাল দীর্ঘদিন ধরে কানের অজ্ঞাত রোগে ভুগছে।২০০৭ সালে জন্ম গ্রহণ করে।এক বোন ও তিন ভাইয়ের মধ্যে মোঃশাহজালাল সবার ছোট।যে কানে স্মরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ শুনে লেখাপড়া করার কথা সেই কান দিন দিন বড় থেকে আরো বড় হতে যাচ্ছে। বয়স বাড়ার সাথে সাথে ঝুলন্ত কানও বড় হয়ে যাচ্ছে।চাপলী বাজারের চায়ের দোকানদার বাবা শাহজাহান বলেন, শাহজালাল স্কুলে যেতে চায় না। স্কুলে গেলে অন্য শিশুরা ভয় পায়। আবার কেউ কেউ টিটকারী করে। স্কুলে দিয়ে আসলে কতক্ষণ পরে চলে আসে। অন্যান্য শিশুদের চিন্তা করে শিক্ষকরাও আগ্রহ দেখায় না। তাই এখন আমার সাথে দোকানে থাকে। এক প্রশ্নের উত্তরে শাহজাহান বলেন, যখন কানের ভিতরে চুলকায় তখন অস্বভাবিক আচারণ করে।শাহজালালের মা মোসাঃ তোফেয়া বেগম জানান, ছেলে জন্মের পর থেকে এ রোগে আক্রান্ত। তখন কানের উপরে ছোট একটি গোটার মতো ছিলো। আস্তে আস্তে বড় হয়ে কানসহ ঝুলে পরছে। পাঁচ বছর বয়সের সময় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছিলেন। চিকিৎসকরা ১১ হাজার টাকা চুক্তিতে অপারেশন শুরু করেছিলেন কিন্তু অতিরিক্ত রক্ত বের হওয়ার কারণে অপারেশন বন্ধ করে দেন। ছেলের চিকিৎসায় অনেক টাকা খরচ হবে। আমাদের পক্ষে খরচ বহন করা সম্ভব নয়। ছেলের চিকিৎসায় তিনি সামাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছি।চিকিৎসকরা জানিয়েছেন, শাহজালালের কানের একটি অপারেশন করলেই সে সুস্থ্য হবে। অপারেশনে ব্যয় হবে অনেক টাকা। তার পরিবারের পক্ষে এতো টাকা চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব নয়। যত দিন যাচ্ছে কান ততই বড় হচ্ছে। যত তাড়াতাড়ি অপারেশন করা যায় ততই ভালো হবে। দেরি করলে কানের সমস্যা আরো বাড়তে পারে। আবার এ রোগে মস্তিস্কে প্রভাব পড়তে পারে। চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন।শাহজালালকে সহযোগিতা করতে এই নম্বরে (০১৭৪৬-৬৬৮১১৭) যোগাযোগ করা যাবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET