চুকনগরে আটলিয়া ইউনিয়নের ৩টি কেন্দ্রে গণটিকা কার্যক্রমের শুভ উদ্বোধণ করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে শনিবার সকাল ৯টার দিকে এ টিকা কার্যক্রমের শুভ উদ্বোধণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ প্রতাপ কুমার রায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, ইউপি সদস্য এম এ সালাম, শেখ শহিদুল ইসলাম, কামরুল ইসলাম মোড়ল, অধ্যক্ষ মোঃ রহমতউল্লাহ, মাষ্টার জহুরুল ইসলাম, মোড়ল মোসলেম উদ্দীন, আমজাদ হোসেন মোড়ল, রেজাউল করিম, প্রভাত ঘোষ, আব্দুল্লাহ আল মামুন, আবু হাসান প্রমুখ।
Please follow and like us:









