, , ,

শিরোনামঃ-




চুকনগরে ঐতিহ্যবাহী ঢালী খেলা অনুষ্ঠিত 

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৫ ২০২৫, ১৯:১৪ | 870 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার চুকনগরে ঐতিহ্যবাহী ঢালী খেলা অনুষ্ঠিত হয়েছে। চুকনগর বাজার বনিক সমিতির উদ্যোগে বুধবার বেলা ২টায় চুকনগর রয়েল স্পোর্টিং ফুটবল মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়। খেলাটির সার্বিক পরিচালনায় ছিলেন বনিক সমিতির ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হাসান রুবায়েত। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুকনগর (খর্ণিয়া) হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ফজলুল করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদল নেতা আব্দুল্লাহ আল কাফি সখা, ডুমুরিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সরোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক শেখ হাফিজুর রহমান, হাবিবুর রহমান হবি, আমিনুর রহমান, বিএনপি নেতা সরদার দৌলত হোসেন। উপস্থিত ছিলেন বিএনপি নেতা শহিদুজ্জামান শহীদ, আইয়ুব হোসেন, মাহাবুবুর রহমান, মোমিনুল ইসলাম, বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন, মোসলে আখতার লেলিন, সাইদুর রহমান, ওয়াহিদুজ্জামান মিলন, জামির হোসেন, জাহিদ হোসেন প্রমুখ।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলাটি দেখার জন্য নারী, পুরুষ, শিশু, কিশোর নির্বিশেষে কয়েক হাজার দর্শকদের সমাগম ঘটে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET