, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চুকনগরে টাকা ধার দিয়ে বিপাকে পড়েছে ব্যবসায়ী,থানায় অভিযোগ




চুকনগরে টাকা ধার দিয়ে বিপাকে পড়েছে ব্যবসায়ী,থানায় অভিযোগ

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : মার্চ ০৬ ২০২১, ১৭:৩৮ | 919 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চুকনগরে টাকা ধার দিয়ে বিপাকে পড়েছে এক ব্যবসায়ী। এঘটনায় একাধিকবার টাকা ফেরত চেয়ে টাকা না পেয়ে নিরুপায় হয়ে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার রোস্তমপুর গ্রামের মৃত অরবিন্দ বিশ্বাসের পুত্র মনোজ বিশ্বাসের সাথে যশোর জেলার কেশবপুর উপজেলার ব্রাক্ষনডাঙ্গা পোদ্দারপাড়া গ্রামের হারান চক্রবর্তীর পুত্র তরুন চক্রবর্তীর পূর্ব থেকে পরিচিত থাকা কারণে আনুমানিক ৩বছর পূর্বে চুকনগর বাজারে অবস্থিত বেকারীর ডিলারশীপ দোকানের মাল উত্তোলনের জন্য দায় জানিয়ে পূবালী ব্যাংক চুকনগর শাখা কর্তৃক প্রদত্ত বিবাদীর নামীয় চলতি হিসাব নং-৪৫১৮৯০১০০২০৫২ এর স্বাক্ষরিত চেক ৩২০৬৩৩৪ প্রদান করতঃ বাদীর নিকট হতে ধার স্বরুপ ৫লক্ষ টাকা গ্রহন করে। উক্ত টাকা ১মাসের মধ্যে ফেরত দেয়ার কথা থাকলেও অদ্যাবধি বিবাদী বাদীকে কোন টাকা পরিশোধ না করে বিভিন্ন তালবাহানা করতে থাকে। এমতাবস্থায় গত ২৩/০২/২০২১ইং তারিখ সকাল আনুমানিক ৯টার দিকে বিবাদীর সাথে চুকনগর বাজারে দেখা হলে বাদী পূর্ণরায় পাওনা টাকা চাইলে ক্ষিপ্ত হয়ে অকথ্যভাষায় গালিগালাজসহ টাকা দিবে না এই মর্মে পূর্ণরায় আর কোন দিন টাকা সংক্রান্ত বিষয়ে কোন কথা না বলার জন্য খুন জখমের হুমকী দিয়ে বর্তমানে এলাকা ছেড়ে পালিয়েছে। নিরুপায় হয়ে মনোজ বিশ্বাস নামে এক বাদী হয়ে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET