, , ,

শিরোনামঃ-




চুকনগরে দলিত যুব ঐক্য পরিষদ নেতার জোরালো দাবি

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৯ ২০২২, ১৮:৩৪ | 838 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়া উপজেলার ৫নং আটলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড মালতিয়া গ্রামে প্রায় ১শ ঘর দলিত স¤প্রদায়ের মানুষের বসবাস। এই জনগোষ্ঠির মানুষের চলাচলের জন্য দাস পাড়া হতে চুকনগর বাজারে আসতে মালতিয়া মন্দির হতে ঈদগাহ হয়ে রাস্তা দিয়ে আসতে হয়। কিন্ত দীর্ঘদিন ধরে স্থানীয় নেতা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের বললেও রাস্তা টি পাকা বা ইটের সলিং করনের কোন উদ্যোগ নেওয়া হয়নি। গত নভেম্বর ২০২১ মাসে ইউনিয়ন পরিষদে স্মারক লিপি পেশ করা হলেও তেমন কোন দৃশ্যমান উদ্যোগ গৃহীত হয়নি। এর পর ৮ফেব্রুয়ারী তারিখে পিএএসিআরএমডিসি প্রকল্পের উদ্যোগে দলিত জনগোষ্ঠিকে স্থানীয় পরিসেবায় অন্তর্ক্তি করনে দলিত জনগোষ্ঠির প্রতিনিধিদের সাথে স্থানীয় সরকার প্রতিনিধিদের সমন্বয় সভায় রাস্তাটি ইটের সলিং করার সিদ্ধান্ত গৃহীত হয়। ঐদিন বিকালে মালতিয়া ৩নং ওয়ার্ড এর মাছের আড়তের পাশে বিকাল ৪টায় ৫নং আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়্যারমান জনাব শেখ হেলাল উদ্দিন এর উপস্থিতিতে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আটলিয়া ইউনিয়ন দলিত যুব ঐক্য পরিষদ এর সহ সভাপতি পলাশ দাস মালতিয়া দাস পাড়া মন্দির হতে মালতিয়া ঈদগাহ পর্ন্ত প্রায় ৬শ ফুট রাস্তা ইটের সলিং করার যৌক্তিক দাবি উপস্থাপন করেন। উক্ত দাবির আলোকে সংশ্লিষ্ট ইউপি সদস্য ও প্যানেল চেয়্যারমান জনাব মতিউর রহমান প্রকল্পটি বাস্তবায়ন ব্যায় ১লক্ষ ৫০হাজার টাকা উলে­খ করে প্রকল্পটি প্রস্তাবনা হিসাবে গ্রহন করতে ইউপি চেয়্যারমান মহোদয়কে অনুরোধ করেন। আটলিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়্যারমান শেখ হেলাল উদ্দিন উক্ত রাস্তাটি আগামী ২০২২-২৩ অর্থ বছরে ইটের সলিং করবেন বলে অঙ্গিকার করেন।রাস্তাটি জনগুরুত্বপূর্ হওয়ায় ইটের সলিং হলে ঐ এলাকার প্রায় ৫হাজার মানুষ যাতায়াতের সুবিধা পাবেন। ঐ এলাকার কাঁচামাল সহ বিভিন্ন মালামাল ও রোগীদের যাতয়াতে আমুল পরিবর্তন হবে। যার ফলশ্রুতিতে দলিত জনগোষ্ঠি সহ ঐ এলাকার সাধারন মানুষের জীবন মানের উন্নয়ন ঘটবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET