ডুমুরিয়ার চুকনগর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওয়ালিদ বিন হাবিব এ অভিযান পরিচালনা করেন। এসময় বীজ ব্যবসায়ী সোহাগ হোসেনের সোনামণি বীজ ভান্ডারে সিলবিহীন বীজ বিক্রিয় অপরাধে ৬ হাজার টাকা জরিমানা এবং মুদি ব্যবসায়ী আব্দুল মান্নানের মেসার্স কাকলি এন্টার প্রাইজে রং মিশ্রিত আখের চিনি বিক্রির অপরাধে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
Please follow and like us:









